ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সেনা ও একটি মুসলিম বিদ্রোহী গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ায় এক দিনেই ১৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার সামরিক বাহিনী একথা জানায়।

সামরিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইদুয়ার্দো পেঙ্গিলিনান বলেন, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সংঘাতপূর্ণ মিন্দানাও দ্বীপে সোমবার দিনব্যাপী সংঘর্ষে মুসলিম বিদ্রোহী গ্র“প বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটাসের্র (বিআইএফএফ) ১৭ সদস্য ও এক সৈন্য নিহত হয়েছে।

ওই জেনারেল সাংবাদিকদের বলেন, ‘হামলা চলাকালে আমাদের এক সৈন্য নিহত হয়েছে। পরে সেখানে সৈন্যদের পাল্টা হামলায় শত্র“ পক্ষের ১৭ জন নিহত হয়।’ বিআইএফএফ ২০০৮ সালে প্রধান বিদ্রোহী গ্র“প মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) থেকে বেরিয়ে আসা একটি উপদলীয় গোষ্ঠী।

মঙ্গলবার সেখানে লড়াই অনেকটা স্তিমিত হয়ে আসলেও সামরিক বাহিনী সতর্কাবস্থায় রয়েছে। তাদেরকে কোটাবাটো নগরীর রাজপথে সাঁজোয়া যানে করে টহল দিতে দেখা গেছে। এছাড়া সামরিক হেলিকপ্টারকে আকাশে চক্কর দিতেও দেখা যায়।
পেঙ্গিলিনান আরো বলেন, ‘সেখানে আর কোন সংঘর্ষ না হলেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

সহিংসতাপূর্ণ মাগুইন্দানাওয়ে বিআইএফএফের গেরিলারা সামরিক ফাঁড়িতে হামলা চালানোর পর সোমবার সকালে এ সংঘর্ষ শুরু হয়।

পেঙ্গিলিনান জানান, বিদ্রোহীরা পিছু হটার আগে এ সহিংসতা পার্শ্ববর্তী উত্তর কোটাবাটো প্রদেশে ছড়িয়ে পড়ে।
বিআইএফএফের মুখপাত্র আবু মিজরি মমা বলেন, সামরিক বাহিনীর হামলায় তাদের মাত্র চার যোদ্ধা নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘হামলায় মাত্র চার জন নিহত হয়েছে। আমাদের হতাহতের ব্যাপারে কখনো মিথ্যা কথা বলিনা কারণ একজন মুজাহিদ হিসেবে এটি হচ্ছে অনেক সম্মানের মৃত্যু।’
উল্লেখ্য, ফিলিপাইনে এ সংঘাতে প্রায় দেড় লাখ লোককে প্রাণ হারাতে হয়েছে। সূত্র: এএফপি।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই