ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে পেট্রো পোরোশেনকো বিজয়ী হতে যাচ্ছেন বলে জানা গেছে। সোমবার বুথ ফেরত জরিপ থেকে এ তথ্য জানা গেছে। পোরোশেনকো নিজেও বিজয়ী হয়েছেন বলে দাবি করেছেন। সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হবে। খবর আল জাজিরার। বুথ ফেরত জরিপে দেখা গেছে, পোরোশেনকো পেয়েছেন ৫৫.৯ শতাংশ ভোট। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ইয়ুলিয়া টিমোশেনকো পেয়েছেন ১২.৯ শতাংশ ভোট। বুথ ফেরত জরিপের ফল প্রকাশের পর পোরোশেনকো তার দেশের সহিংসতা বন্ধের ব্যাপারে অঙ্গীকার করেছেন। রবিবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে তার বিজয়ের বিষয়টি প্রকাশ করে এ অঙ্গীকার করেন। সূত্র : আল জাজিরা [b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]