হাজার হাজার মানুষের ট্রাম্প বিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্টের মোটর বহর নিউ ইয়র্কের বাতিল বিমানবাহী রণতরি ইট্রিপিডে পৌঁছায়। আমেরিকা সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকমের সঙ্গে বৈঠকের জন্য ওই এলাকায় যান ট্রাম্প।

ইন্ট্রিপিড সাগর এবং মহাকাশ যাদুঘর এলাকায় ব্যাপকভাবে সমবেত হয়েছিল বিক্ষোভকারীরা। এ ছাড়া, ট্রাম্পের আবাসিক ভবন ও বাণিজ্য কেন্দ্র ট্রাম্প টাওয়ারের কাছেও বিক্ষোভ হয়েছে। ‘আমাদের প্রেসিডেন্ট নয়,’ ‘ট্রাম্পকে নাকচ করো,’ এবং ‘আমেরিকাকে আবার মুক্ত চিন্তা করতে দাও’ বলে শ্লোগান দেয়া বিক্ষোভকারীরা। অভিবাসন থেকে স্বাস্থ্যসেবা পর্যন্ত ট্রাম্পের গৃহীত সব নীতিকে চ্যালেঞ্জ করেন বিক্ষোভকারীরা।

ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা বিল খুবই অল্প ভোটের ব্যবধানে বাতিল করার পরই এ বিক্ষোভ হলো। এ বিল বাতিল করতে সক্ষম হওয়ার পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের নিয়ে তা উদযাপন করেছিল হোয়াইট হাউজ। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়।
জেড