ইসরাইলের হাসপাতালগুলোতে কথিত 'ইসলামিক স্টেট' বা 'আইএস'-এর আহত সন্ত্রাসীদের চিকিৎসা সেবা দেয়ার কাজ অব্যাহত রয়েছে।
বুধবার ইসরাইলের তিবারিয়াস অঞ্চলে পরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকফিরি-ওয়াহাবি এই গোষ্ঠীর দুই আহত সন্ত্রাসীকে।
ইসরাইলের ওয়াল্লা ওয়েবসাইট জানিয়েছে, আহত ওই দুই সন্ত্রাসীর একজনের এক চোখ ও বাম পা গোলার ভগ্নাংশের আঘাতে জখম হয় এবং অন্য জনের দুই হাত গুরুতর জখম হয়েছে।
কেবল ইসরাইলের এই হাসপাতালেই এ পর্যন্ত সিরিয়া থেকে পাঠানো অন্তত ১৭৩ জন সন্ত্রাসীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
তিন দিন আগেও তিন সন্ত্রাসীকে ইসরাইলি হাসপাতালে ভর্তি করা হয় বলে ওয়েবসাইটটি জানিয়েছে।
দখলদার ইসরাইলের হাসপাতালগুলোতে সিরিয়া থেকে পাঠানো ১৬০০ সন্ত্রাসীর চিকিৎসা চলছে বলে নানা সূত্র জানিয়েছে।
ইসরাইল সিরিয়ায় কথিত ইসলাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে চিকিৎসাসেবা দেয়াসহ সব ধরনের মদদ যুগিয়ে যাচ্ছে। সিরিয়ার আসাদ সরকারের বাহিনীর হাতে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠীগুলো যখনই বিপর্যয়ের শিকার হয়েছে তখনই তাদের মনোবল চাঙ্গা করার জন্য ইসরাইল আরব ও মুসলিম এই দেশটির নানা স্থাপনায় বিমান হামলাও চালিয়েছে।
তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীদের সঙ্গে ইসরাইলের এতো গভীর সহযোগিতার সম্পর্ককে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের প্রমাণ বলেই মনে করছেন নিরপেক্ষ বিশ্লেষকরা। রেডিও তেহরান
ইআর





