চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চোংকিং মিউনিসিপলিটির একটি কয়লা খনিতে সোমবার সকালে বিস্ফোরণ ঘটায় ৩৩ খনি শ্রমিক ভেতরে আটকা পড়েছেন।
আজ সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
ইয়ংচুয়ান ডিস্ট্রিক্ট লাইসু শহরের জিনশাঙ্গু কয়লা খনিতে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে এই গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে ৩৫ শ্রমিক কর্মরত ছিলেন।
উদ্ধারকর্মীরা দুই শ্রমিককে নিরাপদে উদ্ধার করেছেন। আটকা পড়াদের সন্ধানে তল্লাশী চলছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
এসএম





