ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানীকে নভেম্বর মাসে প্যারিস সফরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস বুধবার তেহরানে একথা জানান। খবর এএফপি’র।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ইরানের প্রেসিডেন্ট রুহানীকে একটি চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ জানান।

ফ্যাবিয়াস তেহরান সফরকালে চিঠিটি রুহানীকে দেন।

ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলোর পরমাণু চুক্তি হওয়ার দুই সপ্তাহ পর ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরে এলেন।

জেডআই