তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জামিন আবেদনের শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে কর্নাটকের হাইকোর্ট। ফলে কারাগারেই থাকতে হচ্ছে ভারতের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী সাবেক এই মুখ্যমন্ত্রী।
জামিন আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি রাথনাকালা বলেন, একটি অবকাশকালীন বেঞ্চে এ ধরনের গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে পারে না। সোমবার পর্যন্ত নিয়মিত আদালত বন্ধ থাকবে। তাই জয়ললিতাসহ এ ধরনের অনিয়ম সংক্রান্ত মামলায় অভিযুক্ত সবাইকে আগামী ৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত ব্যাঙ্গালোর কেন্দ্রীয় কারাগারে অবস্থান করতে হবে।
গত শনিবার থেকে জয়ললিতা কারাগারে রয়েছেন। ৬৬ কোটি টাকার অনিয়ম সংক্রান্ত মামলায় তাকে অভিযুক্ত করে চার বছরের কারাদণ্ড দেয়া হয়।
জেডআই





