বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাস-জঙ্গিবাদ দমন নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিকেল ৪টা ২০ থেকে ৫টা ২০ পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাসে প্রায় দীর্ঘ ১ ঘন্টা খালেদা-কেরির বৈঠক অনুষ্ঠিত হয়।
যাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকে নির্বাচন, গণতন্ত্র, আইনের শাসন, জঙ্গিবাদ, সঙবাদ পত্রের স্বাধীনতা ও মানবাধিকারসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।
মির্জা ফখরুল আরো বলেন, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়েছে।
খালেদার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও উপদেষ্টা সাবিহ উদ্দীন।
এসএম





