ইউরোপীয় দেশগুলোতে দুর্নীতি ‘শ্বাসরুদ্ধকর’ অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। এ সংস্থাটি বলেছে, প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে দুর্নীতির ফলে ১২ হাজার কোটি ইউরোর সমপরিমাণ অর্থের আর্থিক ক্ষতি হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার সেসিলিয়া মাল্মস্ট্রোম এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সুইডিশ দৈনিক গোয়েটেবোর্জ-পোসটেনে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেছেন, দুর্নীতি ভেতর থেকে গণতন্ত্রকে খেয়ে ফেলছে এবং বৈধ অর্থনীতির চাকা থেকে সম্পদ সরিয়ে নিচ্ছে।
এ প্রতিবেদন তৈরি করার জন্য কমিশন ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশের সবগুলোতে সমীক্ষা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
মাল্মস্ট্রোম লিখেছেন, “ইউরোপের এ সমস্যা শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছে। তবে সুইডেনে এ সমস্যা সমচেয়ে কম।”
ইউরোপীয় কমিশন বলছে, তারা এ ধরনের প্রতিবেদন এই প্রথম তৈরি করেছেন। সেইসঙ্গে এ দুর্নীতি কীভাবে রোধ করা যায় তারও উপায় বাতলে দিয়েছে এ কমিশন। এটি বলেছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলোর বাইরে এর অন্তর্ভূক্ত সরকারগুলোকে দুর্নীতি প্রতিরোধে মূল কাজ করতে হবে।
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই
ইউরোপীয় দেশগুলোতে বছরে দুর্নীতি হয় ১২ হাজার কোটি ইউরো
ইউরোপীয় দেশগুলোতে দুর্নীতি ‘শ্বাসরুদ্ধকর’ অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। এ সংস্থাটি বলেছে, প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে দুর্নীতির ফলে ১২ হাজার কোটি ইউরোর সমপরিমাণ অর্থের আর্থিক ক্ষতি হচ্ছে।
দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা পাবলিক হল ও জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের
সারা দেশে তীব্র সারের সংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে।
`অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেটের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘যতদিন আমি এই কার্যালয়ে আছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতির জায়গা থাকবে না।’ আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
















