পাকিস্তানে একটি মিনিবাস বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমের অঞ্চল কুররাম এজেন্সির গোদার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ডন অনলাইন জানিয়েছে, গাড়িটি গোদার থেকে সাদ্দা এলাকায় যাচ্ছিল। এসময় রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গাড়িটি বিধ্বস্ত হয়।
তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে কুররামের সহকারী রাজনৈতিক প্রতিনিধি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সন্ত্রাসী গোষ্ঠী রাস্তার পাশে এই মাইন পুঁতে রেখেছিল।
জেলার জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা মুজাহিদ খান জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছে।
এমএনজে





