চীনে ৬.১ মাত্রার ভূমিকম্প হওয়াতে কমপক্ষে ১৫০ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৪০০ জন।
যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সারভে জানায়, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশ থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূমিকম্পের সূত্রপাত।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির মতে, এত বড় ভূমিকম্প গত ১৪ বছরে হয়নি।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া জানায়, ভূমিকম্পে অনেক বাড়ি ধসে পড়েছে। অনেকে বাড়িতে আটকা পড়েছেন। ভূমিকম্পের ব্যাপ্তি ছিল প্রায় ১০ কিলোমিটার।
১৯৭০ সালে এ প্রদেশে ৭.৭ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৫ হাজার মানুষ মারা যান।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





