ব্যর্থ অভ্যূত্থানে চেষ্টার জের ধরে ছাটাই অভিযানের অংশ হিসেবে এবার তুরস্কে ৭৫টি গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বাংলাদেশ সময় বুধবার (২৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাতে এ তথ্য জানিয়েছে।

ব্যর্থ অভ্যূত্থান চেষ্টার পর দেশটিতে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে ছাটাই অভিযান অনবরত চালিয়ে যাচ্ছেন এরদোগান। এ ঘটনার পর থেকে এ পর্যন্ত সেনাসহ কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বিচারকসহ রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ন স্তগুলো। সর্বশেষ মিডিয়া পর্যায়ে এই রদবদল ধরে রাখেন।

গত ১৫ জুলাই রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু সেনাবাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়।

ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার জন্য স্বেচ্ছা-নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাসরত ধর্মীয় নেতা ‘হিজমেত মুভমেন্ট’ নামের একটি জনপ্রিয় আন্দোলনের প্রধান ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

তার দাবি, যুক্তরাষ্ট্রের আশ্রয়ে থাকা গুলেনই সেনা বিদ্রোহের হোতা। গুলেন দীর্ঘ দিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় থাকলেও, তুরস্কে তার প্রভাব আছে।

জেড