আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি তার স্ত্রী নেই উল্লেখ করে বলেছেন, পারিবারিক বন্ধন নেই এমন ব্যক্তিই কেবল দেশে কার্যকরভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে।
হিমাচল প্রদেশের হামিদপুরে রোববার এক নির্বাচনী জনসভায় হিন্দিতে বক্তৃতাকালে মোদি বলেন,"আমার স্ত্রী নেই। আমার কোন পরিবার নেই। আমি কার জন্য দুর্নীতি করবো?" তিনি বলেন,"আমার দেহ-মন সবকিছুই দেশের জন্য নিবেদিত।"
মোদি (৬৩) অল্প বয়সে বিয়ে করেছিলেন এবং বিয়ের কিছুদিনের মধ্যে স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় এমন খবর রয়েছে। তবে এ ব্যাপারে তিনি কখনো কোন মন্তব্য করেননি। তিনি বিজেপি’র আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবেন না এই ভয়ে তার বিয়ের খবর গোপন করেছেন বলে কথিত আছে। আরএসএস সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিয়ে অপছন্দ করে। নীলাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা নরেন্দ্র মোদির জীবনী থেকে এ তথ্য জানা যায়।
ঘটনাক্রমে প্রধানমন্ত্রী পদের জন্য মোদির প্রধান প্রতিদ্বন্ধী কংগ্রেসের রাহুল গান্ধীও অবিবাহিত।
মোদি দুর্নীতি দমনে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনাকারীদের ছিলেন পুরোধা।[b] সূত্র: এএফপি
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
'স্ত্রী নাই, সংসার নাই কার জন্য দুর্নীতি করবো'
আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি তার স্ত্রী নেই উল্লেখ করে বলেছেন, পারিবারিক বন্ধন নেই এমন ব্যক্তিই কেবল দেশে কার্যকরভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে।
দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা পাবলিক হল ও জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের
সারা দেশে তীব্র সারের সংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে।
`অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেটের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘যতদিন আমি এই কার্যালয়ে আছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতির জায়গা থাকবে না।’ আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
















