সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের একটি সমাবেশে বিদ্রোহীদের মর্টার শেল হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। খবর বিবিসির। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দারার তিনটি হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের জন্য সাধারণ মানুষকে রক্ত দিতে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আগামী ৩ জুন সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্থানে আসাদ সমর্থকেরা ছোটখাট সভা-সমাবেশ ও উৎসব আয়োজন করছে। সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করে তোলা এবং বিভিন্ন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই বিদ্রোহীদের এ হামলাগুলোর উদ্দেশ্য। সূত্র: বিবিসি [b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]