ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় প্রধান নেতা ফাদহিল আহমেদ আল-হায়ালিকে মার্কিন হমালায় নিহত হয়েছে বলে দবি করেছেন যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরা।
যুক্তরাষ্ট্রের দাবি, মঙ্গলবার (১৮ আগস্ট) মসুল শহরে গাড়িতে থাকা অবস্থায় বিমান হামলায় হায়ালি নিহত হন। চলতি বছরের মার্চেও একবার হামলায় তিনি আহত হয়েছিলেন।
তার মৃত্যুতে আইএসের সন্ত্রাসী কার্যক্রম বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ইরাক ও সিরিয়ায় বড় কোনো অস্ত্রশস্ত্রের বহর কিংবা যানবাহন পরিবহনের সমন্বয়ক হিসেবে কাজ করতেন হায়ালি।
গত কয়েক মাসে হায়ালির মতো বেশ কয়েকজন আইএস নেতা ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত হয়।
এআই





