ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর বেশির ভাগই বেসামরিক লোক।

হাসপাতাল ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানী সানার একটি হোটেলে ওই বিমান হামলা চালানো হয়। দ্য ম্যারিনা নামের ওই হোটেলটি দক্ষিণ সানার আল-আসবাহি জেলায় অবস্থিত। তবে ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

অপর একটি সূত্র বলেছে, হোটেলে নয় বরং একটি বাড়িতে ওই হামলা চালানো হয়েছে।

কেএইচ