২০১৫ সালে শান্তিতে নোবেল বিজয়ীদের বিশ্ব সম্মেলন হচ্ছে আটলান্টায়। বৃহস্পতিবার ইউনুস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে জর্জিয়ায় বিশ্ব সম্মেলনের প্রস্তুতি অনুষ্ঠানে অংশ নিলেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।

আগামী বছরের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই উৎসবে আটলান্টাকে অনুষ্ঠানের ভেন্যু ঘোষণা করা হয়। ড. ইউনুস তার বক্তব্যে আটলান্টাকে শান্তির শহর উল্লেখ করে মার্টিন লুথার কিং, অ্যান্ড্রু ইয়ং ও প্রেসিডেন্ট কার্টার প্রমুখের অবদানের কথা স্মরণ করেন।

এছাড়া সম্মেলনের জন্য ড. ইউনুস এবং জিমি কার্টারকে সহ-উপস্থাপক মনোনীত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিএনএন এর প্রতিষ্ঠাতা টেড টার্নার।

২০১৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব সম্মেলনকে ‘শান্তির শোভাযাত্রা’ উল্লেখ করা হয়। অনুষ্ঠানে ২০০ জন বিশ্বনেতার উপস্থিতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এদিকে প্রস্তুতি অনুষ্ঠানে রাষ্ট্রদূত অ্যান্ড্রু ইয়ং, নাতান ডিল, জর্জিয়ার গর্ভনরসহ রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের প্রায় ৭৩০ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

কেএইচ