তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান ফিলিস্তিনের গাজায় জরুরী সাহায্য পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইসরাইলী আগ্রাসনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য ঔষধ ও খাদ্য পাঠানো হবে।


এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজার প্রতি ইসরাইলের অন্যায় আচরণ অবশ্যই বন্ধ করতে হবে। অন্যথায় তুরস্ক ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক 'স্বাভাবিক অবস্থায়' ফিরে যাবে না।


আরব ডক্টরস ইউনিয়নের ডিরেক্টর জেনারেল মুহাম্মদ আব্বাস জানান, বৃহস্পতিবার তাদের ইউনিয়নের রিলিফ কমিটি প্রয়োজনীয় ঔষধ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে।


এক বিবৃতিতে তিনি বলেন, ৫ ট্রাক ঔষধ ও চিকিৎসার সরঞ্জাম রাফা সীমান্ত দিয়ে গাজায় পৌছানো হবে। আব্বাস আরো বলেন, ইসরাইলি হামলায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য কায়রো হাসপাতালে ভর্তির বিষয়টি বিবেচনা করছে ইউরোপিয় ইউনিয়ন। সূত্র: মিডিলিস্ট মনিটর

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ