মধ্য প্রদেশের ইন্দোর নির্বাচিত বিজেপির প্রবীণ সংসদ সদস্য সুমিত্রা মহাজন সর্বসম্মতভাবে ভারতের ষোড়শ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। মীরা কুমারের পর দ্বিতীয় মহিলা হিসেবে স্পিকার পদে শপথ নেবেন তিনি। বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষ হওয়ার আগে স্পিকার পদের জন্য একমাত্র সুমিত্রা মহাজনের নামই ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু একযোগে তাঁর নাম প্রস্তাব করেন। কংগ্রেস দলীয়নেতা মল্লিকার্জুন খারগে, এআইডিএমকে’র এম থম্বিদুরাই, তৃণমূল কংগ্রেসের সুদীপ ব্যানার্জি ও সমাজবাদী পার্টি সুপ্রিম মুলায়ম সিং যাদব এ প্রস্তাবকে সমর্থন করেন। স্পিকার নির্বাচনের পরই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লোকসভার নয়া স্পিকারকে অভিনন্দন জানিয়ে বলেন, একজন মহিলা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়াটা যথেষ্ট গর্বের বিষয়। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, কমপক্ষে ৩১৫ জন নতুন মুখ রয়েছে এবারের লোকসভায়। ঐতিহ্যকে বজায় রেখে নয়া ইতিহাস গঠনের এটিই সুযোগ। প্রধানমন্ত্রীর পর বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগেও নয়া স্পিকারকে শুভেচ্ছা জানিয়েছেন। ইন্দোর থেকে এবার অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৭২ বছরের সুমিত্রা মহাজন। এবার ৪ লাখ ৬৭ হাজার ভোটে জিতেছেন তিনি। ১৯৮৯ সাল থেকে লোকসভায় ইন্দোরের সংসদ সদস্য সুমিত্রাদেবি। শোনা যাচ্ছে, ডেপুটি স্পিকারের পদ পেতে পারেন অম থম্বিদুরানি। দুদিন আগেই নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়ে দীর্ঘ বৈঠক করেন এআইডিএমকে প্রধান জয়ললিতা। গত লোকসভা থেকেই সংসদে এআইডিএমকে’র দলনেতা থম্বিদুরানি। ১৯৮৫ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন তিনি। সূত্র: আইআরআইবি [b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
লোকসভার স্পিকার হলেন সুমিত্রা মহাজন
মধ্য প্রদেশের ইন্দোর নির্বাচিত বিজেপির প্রবীণ সংসদ সদস্য সুমিত্রা মহাজন সর্বসম্মতভাবে ভারতের ষোড়শ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। মীরা কুমারের পর দ্বিতীয় মহিলা হিসেবে স্পিকার পদে শপথ নেবেন তিনি।
জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে : কায়সার কামাল
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা এলাকাগুলোর সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ কাজে তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
দীনেশ ত্রিবেদীকে স্পিকার হাসিনার আমলে বাংলাদেশ-ভারত সম্পর্ক ছিল শুধু সরকারকেন্দ্রিক
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে শুধু সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল। দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন, সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে।
স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সরকার ও বিরোধীদল সংসদে দুই ইস্যুতে বাহাস
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অন্তর্ভুক্তি এবং বিরোধীদলীয় সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ইস্যুতে জাতীয় সংসদে বাহাস হয়েছে। গতকাল রোববার সংসদের বৈঠকে মাগরিবের নামাজের বিরতির পর সংসদীয় কমিটি গঠনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম এবং বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে এ বাহাস হয়।
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে? জেনে নিন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার। জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। তবে নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, তা নিয়েও এরই মধ্যে স্পষ্টতা এসেছে।
















