অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের অভিযোগে ওয়াশিংটনে অন্তত ৬৮ ভারতীয়কে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এ তথ্য দিয়েছে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) রবিবার এক প্রতিবেদনে বলেছে, ধৃতদের অর্ধেককে আটক করা হয়েছে গত এক মাসে। বাকিরা চলতি বছরের বিভিন্ন সময়ে আটক হয়েছেন।
সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় আটক হয়েছেন এসব ভারতীয়। এদের বেশিরভাগই পাঞ্জাবের মানুষ।

আইসিই জানিয়েছে, টাকোমা বন্দীশিবিরে ওই ৬৮ ভারতীয়কে আটক করে রাখা হয়েছে।

তাদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া হবে না কি ভারতে হস্তান্তর করা হবে—এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য খবরে উল্লেখ ছিল না।

এমআর