ইয়েমেনে বুধবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা সৌদি আরবের হামলার কঠোর নিন্দা করেছে এবং প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে বলে জানিয়েছে প্রেস টিভি।

বিক্ষোভকারী ইয়েমেনি জনগণ হুথি আন্দোলন আনসারুল্লাহ সমর্থনে শ্লোগান দেয় একই সঙ্গে তারা সৌদি আরবের শাসকদের বিরুদ্ধে বজ্রকন্ঠে ধ্বনি তুলেছে।

রাজধানী সানার বাব-আল ইয়েমেনসহ তায়াজ, আমান শহরেও বিক্ষোভ হয়।

ইয়েমেনের জনগণ আমেরিকা, ইসরাইলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে।

জেডআই