দিনকয়েকের মধ্যেই দ্বিতীয়বারের মতো প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে আম আদমি পার্টি (আপ)। এবারের তালিকায় বেশ বড়সড় চমক অপেক্ষা করছে। তালিকায় থাকতে পারে মহাত্মা গান্ধীর নাতি এবং লালবাহাদুর শাস্ত্রীর ছেলের নাম। শুক্রবার আপে যোগ দিয়েছেন মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধী।
১৬ ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনে দলের প্রথম প্রার্থী তালিকাতেই চমক দিয়েছিল আম আদমি পার্টি। তবে এবারের তালিকায় আরও চমক অপেক্ষা করছে বলে দলীয় সূত্রে খবর বের হয়েছে। শুক্রবারই দলে এসেছেন মহাত্মা গান্ধীর নাতি দেবদাস গান্ধীর ছেলে রাজমোহন গান্ধী। কোন কেন্দ্রে তিনি লড়বেন তা স্থির না হলেও, তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তা একপ্রকার পাকা।
আপের হয়ে প্রার্থী হতে পারেন লালবাহাদুর শাস্ত্রীর ছেলে আদর্শ শাস্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কেন্দ্র লখনউ আদর্শ শাস্ত্রীকে দাঁড় করানোর কথা ভাবনাচিন্তা করছে কেজরিওয়ালের দল। এছাড়াও অমৃতসর কেন্দ্রে বিজেপির নভজোত সিং সিধুর বিরুদ্ধে দাঁড়াতে পারেন বিখ্যাত গায়ক রব্বি শেরগিল। প্রাক্তন মন্ত্রী রাখী বিড়লাকে দেখা যেতে পারে নিউ দিল্লি কেন্দ্রে। শিল্পপতি রাজীব বাজাজ থাকতে পারেন আপের প্রার্থী তালিকায়।
দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে আপ। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী এবং বিজেপির প্রধান মন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী তাদের আক্রমণের নিশানা করতে চায় কেজরিওয়ালের দল। বৃহস্পতিবারই টুইটারে মোদীকে উদ্দেশ্যে প্রশ্নবাণ ছুঁড়েছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেও প্রাকৃতিক গ্যাস দুর্নীতির অভিযোগ হাতছাড়া করতে নারাজ অরবিন্দ কেজরিওয়াল। নরেন্দ্র মোদীকে এনিয়ে চিঠি দিয়েছেন আপ নেতা। মুকেশ আম্বানি নিয়ে মোদীর অবস্থান জানতে চেয়েছেন ওই চিঠিতে। একই চিঠি পাঠিয়েছেন রাহুল গান্ধীকেও। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আম আদমি'র প্রার্থী তালিকায় গান্ধীর বংশধর
দিনকয়েকের মধ্যেই দ্বিতীয়বারের মতো প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে আম আদমি পার্টি (আপ)। এবারের তালিকায় বেশ বড়সড় চমক অপেক্ষা করছে। তালিকায় থাকতে পারে মহাত্মা গান্ধীর নাতি এবং লালবাহাদুর শাস্ত্রীর ছেলের নাম। শুক্রবার আপে যোগ দিয়েছেন মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধী।
‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে পিএম-দক্ষ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা ও বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না করার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কটাক্ষ করেছেন দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ৬ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)।
মোদিকে হিটলার-মুসোলিনির পরিণতি স্মরণ করিয়ে ধ্রুব রাঠির হুঁশিয়ারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাড়ি থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটকের নামে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার ও মুসোলিনির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এই ইউটিউবার।
‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।
‘নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
















