থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রীবাহী কমিউটার বোট বিস্ফোরণে ৬০ জন আহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

শনিবার (৫ মার্চ) ব্যাংককের খলং সায়েন সায়েপে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

মেডিকেল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, আহতরা সবাই ওই নৌকার যাত্রী ছিলেন। ‍তাদের স্থানীয় পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদ মাধ্যমে জানা যায় যে, পুলিশ ধারণা করছে গ্যাস লিকেজের কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে।

এমআইএস।