মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশে বুধবার এক সাংবাদিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।

এদিকে পার্শ্ববর্তী একটি শহরে একটি মৃতদেহ পাওয়া গেলে কর্তৃপক্ষ তা সনাক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে।

মেডেলিনের সংবাদপত্র লা ইউনিয়নের সম্পাদক মোয়সেজ সানচেজকে তার নিজের বাসা থেকে কয়েকজন সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনার তদন্তে ৩৬ জনের একটি দলকে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর লুইস অ্যাঞ্জেল ব্রাভো বুধবার এদের মধ্যে ১৩ জনকে এক মাস আটক রাখার নির্দেশ দিয়েছেন।

মেক্সিকোর সর্ববৃহৎ বন্দর ভেরাক্রুজে মাদক সম্পর্কিত সন্ত্রাসবাদ নিয়ে মেডেলিনে সানচেজের লেখা এক প্রতিবেদন আলোড়ন তোলে।

জেডআই