আফগানিস্তানের রাজধানী কাবুলে সেনাবাহিনীর গাড়ির পাশে এক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। আজ সোমবার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের এক কর্মকর্তা বলেন, সকালের ব্যস্ততম সময়ে একটি সামরিক যানের পাশে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় গাড়িটি পুলিশ ডিস্টিক্ট ১০ এর চারকারা ওয়াজিরাবাদের একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। এই ঘটনায় গাড়ির দুই আরোহী ও এক পথচারী আহত হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণে একজন নিহত ও অপর দুই জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করেছে।

জেড