প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর থেকেই ভারতের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সমর্থন জানাচ্ছেন নরেন্দ্র মোদীকে। এবার অভিনবভাবে প্রায় নগ্ন হয়ে তার প্রতি সমর্থন জানালেন মডেল অভিনেত্রী মেঘনা প্যাটেল।
মেঘনা টুইটারে পোস্ট করার পরই প্রচুর ছড়িয়ে পড়েছে এই ছবি। সম্পূর্ণ নগ্ন শরীরে শুধু বুকের ওপর মোদীর ছবি ধরে রয়েছেন তিনি। অন্য আরেকটি ছবিতে গোলাপের পাপড়ি বিছানো খাটে শুয়ে মোদীর পোস্টার ধরে রয়েছেন তিনি।
সাংবাদিকদের মেঘনা বলেছেন, নরেন্দ্র মোদী আজকের পুরুষ। লাখো মানুষ তাকে 'চায়'। ভারতের রাজনীতিতে তার অবস্থান বিরাট। নিজের রাজ্যের উন্নয়নের জন্য মোদী অনেক কিছু করেছেন। আর এখন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী। একুশ শতকে উন্নত ভারত গড়ার লক্ষ্যে মানুষ তাকে ভোট দেবে। মিস্টার মোদী, আমরা সবাই আপনাকে ভালোবাসি।
এদিকে মেঘনার এই অভিনব পদ্ধতিতে সমর্থন বিজেপিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। বিজেপি মহারাষ্ট্র প্রদেশ শাখার মুখপাত্র মহাদেব ভান্ডারী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের বলেছেন, আমরা আমাদেরকে সমর্থন করার জন্যে ধন্যবাদ জানাই। কিন্তু অশালীনভাবে দেয়া কোন সমর্থন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি মেঘনার এই ধরনের আচরণের নিন্দা করে বলেন, কেবল মাত্র প্রচার পাওয়ার জন্যে তিনি এই কাজ করেছেন। মহারাষ্ট্র বিজেপি নাম ব্যবহার করে এই অশালীন আচরণের মাধ্যমে পার্টির সুনাম নষ্ট করায় তার বিরুদ্ধে মানহানি মামলা করার চিন্তা করছে।
তবে মেঘনা সাংবাদিকদের কাছে দাবি করেছেন তিনি যেভাবে মোদির পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন তা মোটেই অশালীন নয়।
চন্দ্রকান্ত সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পেয়েছেন মেঘনা। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
নগ্ন হয়ে মোদীকে সমর্থন অভিনেত্রীর
প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর থেকেই ভারতের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সমর্থন জানাচ্ছেন নরেন্দ্র মোদীকে। এবার অভিনবভাবে প্রায় নগ্ন হয়ে তার প্রতি সমর্থন জানালেন মডেল অভিনেত্রী মেঘনা প্যাটেল। মেঘনা টুইটারে পোস্ট করার পরই প্রচুর ছড়িয়ে পড়েছে এই ছবি।





