ফের দুর্ঘটনা নৌসেনার সাবমেরিনে৷ শনিবার বিকেল পাঁচটা নাগাদ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি নির্মীয়মাণ পরমাণু সাবমেরিনে দুর্ঘটনায় প্রাণ হারান এক কর্মী৷ আহত হন দু'জন৷
বিশাখাপত্তনমের ইস্টার্ন নাভাল কম্যান্ডের জাহাজ তৈরির কেন্দ্রে এ দিন অরিহন্ত ক্লাসের সাবমেরিনে কাজ চলছিল৷ হাইড্রলিক ট্যাঙ্কের চাপ পরীক্ষা করার সময়ই ট্যাঙ্কের ঢাকনাটি অমর নামে ওই কর্মীর ওপর এসে পড়ে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ আহত হন আমজাদ খান ও বিষ্ণু নামে দুই কর্মী৷ দু'জনেরই অবস্থা সঙ্কটজনক৷ দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিআরডিও প্রধান অবিনাশ চান্দের৷ ডিআরডিও-র তরফে একটি বিবৃতিতে এ দিন বলা হয়েছে, 'প্রেশার ট্যাঙ্ক পরীক্ষার সময়ই দুর্ঘটনাটি ঘটে৷ সাবমেরিনটির কোনও ক্ষতি হয়নি৷ এই দুর্ঘটনার ফলে প্রজেক্টেও কোনও প্রভাব পড়বে না৷'
শুক্রবারই মুম্বইয়ের মাজেগাঁও ডকে একটি নির্মীয়মাণ সাবমেরিনে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস লিক করে প্রাণ হারান এক নৌ আধিকারিক৷ গত মাসে নৌসেনার সাবমেরিন আইএনএস সিন্ধুরত্নে আগুন লেগে প্রাণ হারান দুই নৌ-আধিকারিক৷ আহত হন অনেকেই৷ নৌসেনার পর পর এই দুর্ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে নৌসেনার নিরাপত্তা নিয়ে৷
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
ফের দুর্ঘটনার কবলে ভারতীয় ডুবোজাহাজ
ফের দুর্ঘটনা নৌসেনার সাবমেরিনে৷ শনিবার বিকেল পাঁচটা নাগাদ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি নির্মীয়মাণ পরমাণু সাবমেরিনে দুর্ঘটনায় প্রাণ হারান এক কর্মী৷ আহত হন দু'জন৷ বিশাখাপত্তনমের ইস্টার্ন নাভাল কম্যান্ডের জাহাজ তৈরির কেন্দ্রে এ দিন অরিহন্ত ক্লাসের সাবমেরিনে কাজ চলছিল৷





