আগামী রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন৷ তবে গোটা দেশে তা আয়োজনের উপায় নেই। কারণ পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীরা কিয়েভে সরকারের কর্তৃত্বই স্বীকার করে না। শুক্রবার তাদের হামলায় ১৭ জন সৈন্য নিহত হয়েছে। খবর ডয়চে ভেলের। শুক্রবার নির্বাচনী প্রচারের শেষ দিনে প্রার্থীরা ভোটারদের মন জয় করার শেষ চেষ্টা চালিয়েছেন৷ কিন্তু রাশিয়ার সীমান্তের কাছে বিদ্রোহীদের হামলায় ১৭ জন সৈন্যের মৃত্যুর ঘটনা প্রচারাভিযানের উপর কালো ছায়া ফেলেছে৷ ইউক্রেনের প্রশাসন সরাসরি রাশিয়াকে এই উত্তেজনার জন্য দায়ী করছে৷ সংঘাত আরও বাড়াতে ও প্রেসিডেন্ট নির্বাচন বানচাল করতেই মস্কো কলকাঠি নাড়ছে বলে কিয়েভ-এর অভিযোগ৷ শুধু তাই নয়, সীমান্তে রুশ সৈন্যসংখ্যা কমানোর বদলে বাড়ানো হচ্ছে৷ সীমান্তের ওপার থেকে সশস্ত্র সন্ত্রাসবাদীও ইউক্রেনে পাঠানো হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনিয়ুক৷ রাশিয়া অবশ্য এই সব অভিযোগ উড়িয়ে দিয়ে আসছে৷ বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে, চারটি ট্রেন ও ১২টির বেশি বিমানে করে ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য ও সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার স্বার্থে এই পদক্ষেপ নিচ্ছেন বলে জানানো হয়৷ পুতিন অবশ্য স্পষ্ট বলেছেন, নির্বাচনের চেয়ে ইউক্রেনের সব অঞ্চলের মানুষের সম্পর্কের উন্নতি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাতে সবাই নিজেদের পূর্ণ অধিকারপ্রাপ্ত নাগরিক হিসেবে মনে করতে পারে৷ শুক্রবারও রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী আনাটোলি আন্টোনভ বলেন, কয়েক দিনের মধ্যেই সৈন্য প্রত্যাহারের কাজ ১০০ শতাংশ পূর্ণ হবে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শুক্রবার পুটিনের উদ্দেশ্যে ইউক্রেনের নির্বাচন সম্পর্কে ওএসসিই-র মূল্যায়ন মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন৷ এক দিন আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার বলেছিলেন, যারা কিয়েভের বর্তমান সরকারের বিরোধিতা করছে, তাদের নিজেদের স্বার্থেই এই নির্বাচনের প্রতি সমর্থন জানানো উচিত৷ জনমত সমীক্ষা অনুযায়ী রবিবারের নির্বাচনে পেট্রো পোরোশেঙ্কো-র জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি৷ ৪৮ বছর বয়স্ক এই চকোলেট ও কনফেকশানারি ব্যবসায়ী প্রায় ৪৫ শতাংশ ভোট পেতে চলেছেন বলে অনুমান করা হচ্ছে৷ তার প্রায় ২০ জন প্রতিদ্বন্দ্বী সে তুলনায় অনেক পিছিয়ে আছেন৷ এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়ুলিয়া টিমোশেঙ্কো মাত্র ৭.৫ শতাংশ ভোট পাবেন বলে সমীক্ষায় পূর্বাভাষ দেওয়া হয়েছে। সূত্র: ডয়চে ভেলে [b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
ইউক্রেনে নির্বাচনকে সামনে রেখে চরম উত্তেজনা
আগামী রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন৷ তবে গোটা দেশে তা আয়োজনের উপায় নেই। কারণ পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীরা কিয়েভে সরকারের কর্তৃত্বই স্বীকার করে না। শুক্রবার তাদের হামলায় ১৭ জন সৈন্য নিহত হয়েছে। খবর ডয়চে ভেলের।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















