আফগানিস্তানের কুন্দুজের একটি ক্লিনিকে শুক্রবার মধ্যরাতে চালানো বোমা হামলায় তিন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। মার্কিন বিমান হামলায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি ও আলজাজিরার।
ডক্টরস উইদাউট বর্ডার্সের পক্ষ থেকে বলা হয়েছে, ওই হামলার ঘটনায় তাদের তিন কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। তবে ওই ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে শনিবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা কেন্দ্রটির লাগোয়া স্থানে বিমান হামলার কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে।
ন্যাটোর পক্ষ থেকেও জানানো হয়েছে, মার্কিন বিমান হামলার কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ১৫ মিনিটে (শনিবার) এ হামলার ঘটনা ঘটে।
সম্প্রতি কুন্দুজের অনেকাংশ দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। শহরটি পুনর্দখলে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সেনারা। আফগান বাহিনীর সমর্থনে সেখানে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
কেএইচ





