অবশেষে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো তিউনিশিয়ায়। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মোনসেফ মারজুকি এক আদেশে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বিরাজমান জরুরি অবস্থা থেকে বেরিয়ে আসলো দেশটি। আরব বসন্তের সূতিকাগার এই দেশটিতে ২০১১ সালের জানুয়ারিতে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন স্বৈরশাসক জেইন আল-আবেদীন।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট মারজুকি তিউনিশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পার্লামেন্টের স্পিকারের সুপারিশ নিয়ে জরুরি অবস্থা প্রত্যাহার করেন।
তবে, দেশে কোন ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নিতে পারবে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]