ইরান বলেছে, বিশ্বের ছয় জাতিগোষ্ঠী যদি ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি লঙ্ঘন করে, তবে জেনেভা সমঝোতা পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে ইরান।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, নিজের পরমাণু কর্মসূচিতে আগের অবস্থায় ফিরে যেতে ইরানের মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে।
ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি বলেন,“আমরা কোনো কিছুই হারাবো না। আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। আমরা আমাদের শান্তিপূর্ণ পরমাণু তৎপরতা অব্যাহত রাখবো।”
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ (মার্কিন যুক্তরাষ্ট্র,ফ্রান্স,যুক্তরাজ্য,রাশিয়া, গণচীন) ও জার্মানীর সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত নভেম্বরে একটি গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি সই করে ইরান। ছয়মাসের এ অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা ২০ থেকে ৫-এ নামিয়ে এনেছে এবং এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে পাশ্চাত্য। গত ২০ জানুয়ারি ওই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হয়।
ছয় মাসের অন্তর্বর্তী ওই চুক্তিকে স্থায়ী রূপ দেয়ার আলোচনা আগামী ১৮ ফেব্রুয়ারি ভিয়েনায় শুরু হওয়ার কথা রয়েছে। এ সম্পর্কে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান সালেহি বলেন, আসন্ন আলোচনায় সদিচ্ছার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে পাশ্চাত্যকে। এটি তাদের জন্য একটি সুযোগ। তাদের মধ্যে সদিচ্ছার অভাব থাকলে ইরান তার স্বাভাবিক পথে ফিরে যাবে।
গত নভেম্বরে জেনেভায় স্বাক্ষরিত এ পরমাণু চুক্তিতে বলা হয়েছে,আগামী ছয় মাসের মধ্যে ইরানের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না পাশ্চাত্য। কিন্তু আমেরিকার কোনো কোনো কর্মকর্তা ওই চুক্তি লঙ্ঘন করে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছেন।
এ অবস্থায় আলী আকবর সালেহি বলেন,আগের অবস্থায় অর্থাৎ শতকরা ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অবস্থায় ফিরে যেতে তেহরানের কয়েক ঘন্টা সময় লাগবে মাত্র।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান সালেহি আরো বলেন, জেনেভা চুক্তি ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য পাশ্চাত্যের সামনে নয়া সুযোগ এনে দিয়েছে।
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই
পরমাণু চুক্তির বিষয়ে ইরানের হুমকি
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, নিজের পরমাণু কর্মসূচিতে আগের অবস্থায় ফিরে যেতে ইরানের মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে। ছয় মাসের অন্তর্বর্তী চুক্তিকে স্থায়ী রূপ দেয়ার আলোচনা আগামী ১৮ ফেব্রুয়ারি ভিয়েনায় শুরু হওয়ার কথা রয়েছে।
শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি
শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য সামরিক বা সন্ত্রাসী হামলার জবাব দিতে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
ইরানে নতুন হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বর, অর্থাৎ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরদিন ইরানে স্বল্পস্থায়ী কিন্তু তীব্র হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলের তিনজন জ্যেষ্ঠ আরব কর্মকর্তা। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা আরও বাড়ল
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও দুই সেনাসদস্যের মৃত্যুর তথ্য যুক্ত করেছে পেন্টাগন। তবে তাঁদের মৃত্যু যুদ্ধের সরাসরি সংঘাতের কারণে হয়নি। আট মাসেরও বেশি সময় পর হতাহতের এই হালনাগাদ হিসাব প্রকাশ করা হয়েছে।
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ
ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের চাপ কিংবা প্রলোভনে তেহরান নতি স্বীকার করবে না। আলোচনায় অগ্রগতির জন্য ইরানের শর্তগুলো মেনে নেওয়াই একমাত্র পথ।
ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক সরঞ্জাম আমদানির জন্য পাঁচ হাজারের বেশি সংস্থার একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। এসব সংস্থার মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে অন্তত ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারি ট্রাক আমদানি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।













