পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে তালেবানসহ উগ্রবাদীদের বিরোধী চলমান সেনা অভিযান শেষ হওয়ার সময়সীমা ঘোষণা করতে অস্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। বহু প্রতীক্ষিত এ অভিযান গত জুন মাসে শুরু করা হয়েছে।

পাক সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান মেজর জেনারেল অসিম বাজওয়া বলেন, সামরিক অভিযান সুফল বয়ে এনেছে এবং উত্তর ওয়াজিরিস্তানের বেশি ভাগ এলাকা উগ্রবাদী মুক্ত হয়েছে।

এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি আরো বলেন, পাক বাহিনী চলমান সামরিক অভিযান যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করছে।

এ ছাড়া, সেনা অভিযানের কারণে বাস্তুহারা মানুষদের অতি সত্বরই নিজ নিজ ঘরবাড়িতে ফিরতে দেয়া হবে বলেও এ সময়ে জানান তিনি।

ইআর