ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গসহ মোট আট রাজ্যের ৫৪টি আসনের প্রার্থী-তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের ১৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।
পশ্চিমবঙ্গ ছাড়া আরো যে সাত রাজ্যের প্রার্থী-তালিকা প্রকাশ করা হয়েছে সেসব রাজ্যের মধ্যে রয়েছে- মহারাষ্ট্র, অরুনাচল প্রদেশ, মনিপুর ও উড়িষ্যা।
প্রার্থী-তালিকা চূড়ান্ত করতে বৃহস্পতিবার দলের বিজেপির নীতি-নির্ধারকদের একটি বৈঠক হয়। বৈঠকে অংশগ্রহণ করেন এল কে আদভানি, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী, অরুণ জেটলি, সুষমা স্বরাজ ও মুরলী মনোহর জোশি। বৈঠকের পরই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য ঘোষিত প্রার্থীরা হলেন- কোচবিহার: হেমচন্দ্র বর্মন, জলপাইগুড়ি: সত্যলাল সরকার, বালুরঘাট: বিশ্বপ্রিয় রায়চৌধুরি,মালদহ উত্তর: শুভকৃষ্ণ গোস্বামী, জঙ্গিপুর: সম্রাট ঘোষ, মুর্শিদাবাদ: সুজিত কুমার ঘোষ, কৃষ্ণনগর: সত্যব্রত মুখোপাধ্যায়, রানাঘাট: ডা. সুপ্রভাত বিশ্বাস, দমদম: তপন সিকদার, বারাসাত: পি সি সরকার, মথুরাপুর: তপন নস্কর, ডায়মন্ড হারবার: অভিজিৎ দাস, কলকাতা দক্ষিণ: তথাগত রায়, কলকাতা উত্তর: রাহুল সিনহা, হাওড়া: জর্জ বেকার, উলুবেড়িয়া: আর কে মোহান্তি, এবং বাঁকুড়া: ডা. সুবাস সরকার।
পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকায় রয়েছেন পিসি সরকার, জর্জ বেকার, রাহুল সিনহা, তথাগত রায় প্রমুখ। এছাড়াও বিজেপি র প্রথম সারির নামগুলির মধ্যে নাগপুর থেকে প্রার্থী হচ্ছেন নীতিন গডকড়ি, বীর থেকে প্রার্থী হচ্ছেন গোপীনাথ মুন্ডে, আহমেদনগর থেকে দিলিপ গান্ধী, উত্তর মুম্বাই থেকে গোপাল শেঠি প্রমুখ।
তালিকা প্রকাশের পর বিজেপি নেতা তথাগত রায় দাবি করেছেন, দেশের বেশিরভাগ মানুষই নরেন্দ্র মোদীকে প্রার্থী হিসেবে চান, তাই আসন্ন লোকসভা নির্বাচনে ভালো ফল আশা করছেন তিনি। নাম প্রকাশের পর জর্জ বেকার জানিয়েছেন, অনেকদিন পর তিনি মানুষের জন্য কিছু কাজ করতে পারবেন বলে মনে করছেন।
[b]ঢাকা, এএম, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর [/b]
আন্তর্জাতিক
প্রাথমিক প্রার্থী-তালিকা প্রকাশ করেছে বিজেপি
ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গসহ মোট আট রাজ্যের ৫৪টি আসনের প্রার্থী-তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের ১৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।





