চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে রাশিয়ায় প্রথম বারের মতো এক রোগী মারা গেছেন।

করোনায় আক্রান্ত ওই বয়স্ক নারী মস্কোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানান।

মস্কোর করোনাভাইরাস মোকাবেলা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমকে জানায়, করোনাভাইরাস ধরা পড়া ৭৯ বছর বয়সী ওই নারীকে গত ১৩ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা ধরনের জটিলতা ছিল। তথ্য সূত্র- বার্তা সংস্থা বাসস

এমবি