ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্ক বিমানবন্দরে সরকারি বাহিনীর হামলায় অন্তত ৩০ জন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। মঙ্গলবার বিদ্রোহীদের পক্ষ থেকে এ খবর পাওয়া গেছে। সোমবার থেকে দনেৎস্ক বিমানবন্দরে হামলা শুরু করে ইউক্রেন প্রশাসন। সোমবার রুশপন্থী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা বিমানবন্দরটি দখল করে নিলে এ আক্রমণ করা হয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই অখণ্ড ইউক্রেনের পথে প্রথম বাধা, চলমান অস্থিতিশীলতা ও বিদ্রোহ দূর করার ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছিলেন। নতুন রাষ্ট্রপতি জানান, বিচ্ছিন্নতাবাদীদের তাড়ানো ২-৩ মাসব্যাপী চলবে এমন কোন দীর্ঘমেয়াদী ইস্যু নয়। বরং ইউক্রেনের সামরিক বাহিনীর জন্যে মাত্র ১ ঘণ্টার ব্যাপার। কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিমানবন্দরে এ হামলা চালানো হয়। সন্ত্রাসীদের সাধারণ লুটেরা আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কোন সভ্য দেশ কী করতে হবে সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার প্রয়োজন বোধ করে না।’ এদিকে মস্কো থেকে জানানো হয়েছিল নতুন রাষ্ট্রপতির সঙ্গে রাশিয়া বৈঠকে বসতে পারে, যদি তিনি পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে নিন। এর বিপরীতে দনেৎস্ক বিমানবন্দরে দখলদারদের ওপর বিমানযোগে হামলা রাশিয়ার সে প্রস্তাবের মুখে চুর ঢেলে দেয়ার মত ব্যাপার, এ নিয়ে সন্দেহ নেই বিশ্লেষকদের। সূত্র: বিবিসি [b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনে বিদ্রোহীদের দখলে থাকা বিমানবন্দরে হামলা, নিহত ৩০
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্ক বিমানবন্দরে সরকারি বাহিনীর হামলায় অন্তত ৩০ জন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। মঙ্গলবার বিদ্রোহীদের পক্ষ থেকে এ খবর পাওয়া গেছে।





