তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত ৮,০০০ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে জেনারেল পদবীর কর্মকর্তাসহ বিচার ও সামরিক বিভাগের অন্তত ৬,০০০ সদস্য রয়েছে।

সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে, অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলেছেন, তুরস্কে আইনের শাসনের সুরক্ষা দরকার।

এফএফ