উত্তর কোরিয়ার ১৬ নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ দক্ষিণ কোরিয়া উপকূলে ডুবে অন্তত দু’জন নাবিকের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষীরা বাকি নাবিকদের উদ্ধারে শুক্রবার তল্লাশী অভিযান চালায়। তারা উত্তর কোরিয়ার দুই নাবিকের লাশ এবং অপর তিন নাবিককে জীবিত উদ্ধার করেছে। বাকী ১১ জন এখনো নিখোঁজ রয়েছে।
চার হাজার ৩শ’ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন মঙ্গোলিয়ার পতাকাবাহী কার্গো জাহাজ থেকে স্থানীয় সময় রাত ১টার পর পরই বিপদ সংকেত পাঠানো হয়। দক্ষিণ কোরিয়া উপকূলের আন্তর্জাতিক জলসীমা থেকে এ সংকেত দেয়া হয়। জাহাজটি উত্তর কোরিয়া থেকে চীনে যাচ্ছিল।
দক্ষিণ কোরিয়ার উপকূলক্ষীদের মুখপাত্র জানান, তাদের ১২টি নৌযান এ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
জীবিত উদ্ধার করা তিন নাবিককে জেজু দ্বীপের হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধার অভিযানে জাপানের উপকূলরক্ষীরা অংশ নেবে বলে ঘোষণা দেয়া হয়েছে। সূত্র: বিএসএস ও বিবিসি
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
উ: কোরিয়ার জাহাজ ডুবে গেল দক্ষিণে
উত্তর কোরিয়ার ১৬ নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ দক্ষিণ কোরিয়া উপকূলে ডুবে অন্তত দু’জন নাবিকের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষীরা বাকি নাবিকদের উদ্ধারে শুক্রবার তল্লাশী অভিযান চালায়। তারা উত্তর কোরিয়ার দুই নাবিকের লাশ এবং অপর তিন নাবিককে জীবিত উদ্ধার করেছে।





