বাংলাদেশ-ভারত সীমান্তে বোমা নিষ্ক্রীয় করতে গিয়ে বিস্ফোরণে পশ্চিমবঙ্গের দুই জন সিআইডি কর্মকর্তা সোমবার নিহত হয়েছেন। ৫ মে’র নির্বাচনকে সামনে রেখে ওই স্থানে ৪ জন রাজনৈতিক কর্মী নিহত ও ৪ জন আহত হয়।

এক পর্যায়ে উন্নততর চিকিৎসার জন্য দুই সিআইডি অফিসারকে কলকাতায় নিয়ে যাওয়ার সময় ফারাক্কার কাছেই তারা মারা যান।

নিহত ওই দুই সিআইডি অফিসারের নাম মিশ্র ও সুব্রত চৌধুরি। তারা দুটি বোমা নিষ্ক্রীয় করতে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন।

পশ্চিমবঙ্গের এক পুলিশ কর্মকর্তা জানান, বৈষ্ণব নগর থানার জানুপুর গ্রামে জনৈক গিয়াস শেখের বাড়িতে রাত ১টার দিকে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে। এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তিনজন মালদা মেডিকেল কলেজে মারা যান।

এদিকে পুলিশের এসপি সৈয়দ ওয়াকার রাজা জানান, আহত আরও তিনজনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গিয়াস শেখ পলাতক রয়েছেন।

এসপি ওয়াকার ঘটনাস্থল ত্যাগের পর দুটি বোমার সন্ধান পাওয়া যায়। তখন তিন সিআইডি কর্মকর্তা বোমা দুটি নিষ্ক্রীয় করতে যান। তিনজন সিআইডি কর্মকর্তা বোমা দুটি নিষ্ক্রীয় করতে লোকালয়ের বাইরে যাওয়ার সময় বিস্ফোরিত হলে দুইজন মারাত্মক আহত হন।

পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে ব্যাপক সহিংসতা চলছে।সূত্র: দ্য স্টেটসম্যান ও ফাস্ট নিউজ।

এমবি