ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ- লোকসভার নির্বাচন শুরু হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্ট নির্বাচন। এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কংগ্রেস এবং উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি’র মধ্যে।
বিজেপি গুজরাটের বিতর্কিত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং কংগ্রেস বিখ্যাত গান্ধী পরিবারের তরুণ সদস্য রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে; যদিও এ দুই প্রার্থীকে জনগণ সরাসরি প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ভোট দেবে না। কাজেই প্রধানমন্ত্রী পদে ৬৩ বছর বয়সী চিরকুমার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ছেন এখনো অবিবাহিত ৪৩ বছর বয়সী রাহুল গান্ধী। এ কারণ বলা হচ্ছে, এবার কোনো বিবাহিত প্রধানমন্ত্রী পাচ্ছে না ভারতের জনগণ। ২০০২ সালে গুজরাটের ভয়াবহ মুসলিম বিরোধী দাঙ্গায় নরেন্দ্র মোদীর হাত ছিল ব্যাপকভাবে অভিযোগ রয়েছে। অন্যদিকে এখনো রাষ্ট্রীয় কোনো ক্ষমতা হাতে না থাকায় রাহুলের নামে বড় ধরনের কোনো কেলেঙ্কারি নেই।
আজ ৭ এপ্রিল থেকে শুরু হয়ে নয়-পর্বে লোকসভা নির্বাচন চলবে ১২ মে পর্যন্ত। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ৮০ কোটির বেশি। নির্বাচন নয় পর্বে অনুষ্ঠিত হলেও সব পর্বের ভোট শেষ হওয়ার আগে ভোট গণনা বা ফলাফল ঘোষিত হবে না। ১৬ মে ভোট গণনার তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধেই ক্ষমতায় থাকার সময় ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত প্রশাসন দেখতে চায়। এ বিষয়টিকে মাথায় রেখে সাবেক আয়কর কর্মকর্তা অরবিন্দ কেজরিওয়াল ২০১২ সালে দুর্নীতি-বিরোধী আন্দোলন শুরু করেছিলেন এবং একটি রাজনৈতিক দল গঠন করে তিনিও এ নির্বাচনে লড়ছেন। কয়েকমাস আগে কেজরিওয়ালের আম-আদমি পার্টি (আপ) দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সেখানে সরকার গঠন করে ভারতজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। কিন্তু অল্প কিছুদিনের মাথায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
এ তিন দলের বাইরে বেশ কিছু শক্তিশালী আঞ্চলিক দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে। লোকসভায় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে এসব আঞ্চলিক দল সরকার গঠনে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে। যেকোনো দল বা জোটের সরকার গঠনের জন্য ৫৪৩ আসনবিশিষ্ট লোকসভায় অন্তত ২৭২টি আসন হাতে থাকতে হবে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ০৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
দুই চিরকুমারের লড়াই শুরু
ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ- লোকসভার নির্বাচন শুরু হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্ট নির্বাচন। এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কংগ্রেস এবং উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি’র মধ্যে।





