দিল্লির সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে কৌতুহলের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালে হঠাৎ সংসদ ভবনের ভেতরে আগুন নজরে আসে নিরাপত্তারক্ষীদের। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন ছড়ানোর আগেই তা নিভিয়ে ফেলা হয়। এই ঘটনায় কেউ আহত হননি। সংসদ ভবনের তিন তলায় আগুন লেগেছিল বলে জানিয়েছে দমকল সূত্রে জানা যায়। সকাল ৮টা ৪০ মিনিটে আগুন লাগে। ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সমর্থ হয় দমকল। এয়ারকন্ডিসন থেকে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। খুব বড় ধরনের অগ্নিকাণ্ড নয় বলেই দমকলসূত্রে জানা যায়। কীভাবে সংসদের ভিতরে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। [b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
আন্তর্জাতিক
দিল্লির সংসদ ভবনে আগুনে কৌতুহলের সৃষ্টি
দিল্লির সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে কৌতুহলের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালে হঠাৎ সংসদ ভবনের ভেতরে আগুন নজরে আসে নিরাপত্তারক্ষীদের। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন ছড়ানোর আগেই তা নিভিয়ে ফেলা হয়। এই ঘটনায় কেউ আহত হননি





