নরেন্দ্র মোদির গর্বিত মা হিরাবা মোদি  শুক্রবার বলেছেন, তাঁর ছেলে প্রধানমন্ত্রী হিসেবে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। নির্বাচনে নিরঙ্কুশ ভোটে ছেলের বিজয়ের খবর শোনার পর দু'জনের সহায়তার হিরাবা সূর্য দেবতার পূজা করেন। তিনি বলেন, তাঁর (মোদি) সঙ্গে আমার আর্শীবাদ রয়েছে এবং সে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিজেপির সভাপতি রাজনাথ সিং মোদির সঙ্গে কথা বলে তাকে অভিনন্দন জানান। আরএসএস-এর সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, বিজেপিকে ভোট দিয়ে জনগণ নরেন্দ্র মোদির জনপ্রিয়তা প্রমাণ করেছে। জনগণ দেশকে দুঃশাসন থেকে মুক্ত করতে চায়। [b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]