সিরিয়ার আলেপ্পো প্রদেশের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আল-কায়েদার ৩০ যোদ্ধা নিহত হয়েছে। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ একথা জানায়।
এ প্রদেশে আল-কায়েদা যোদ্ধাদের বিরুদ্ধে আট দফা বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করার পর নিহতের এ খবর প্রকাশ হলো।
বলা হয়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর স্বার্থের বিরুদ্ধে ব্যাপক হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিতেই এসব বিমান হামলা চালানো হয়।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





