তুরস্কের রাজধানী আংকারায় দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ গুলিবিদ্ধ হয়েছেন।

আজ সোমবার আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনী কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

তুর্কি সংবাদ মাধ্যমগুলো জানায়, একটি প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পেছন থেকে তাকে গুলি করা হয়।

গুরুতর আহত রুশ রাষ্ট্রদূতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার সর্বশেষ অবস্থা জানা যায়নি।

আন্দ্রেই কারলভ ২০১৩ সাল থেকে তুরস্কে রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এমবি