মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন দেশটির সাবেক সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল-সিসি। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সিসি ৯০ শতাংশ ভোট পেয়েছেন। তবে এই নির্বাচনে ৪৫ শতাংশের কম ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার থেকে মিসরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত এ ভোটগ্রহণ চলার কথা থাকলেও ভোটার উপস্থিতি কম থাকায় ভোটগ্রহণের সময়সীমা বুধবার পর্যন্ত বাড়ানো হয়। তবে বুধবারও অনেক ভোটকেন্দ্র ছিল জনশূন্য। মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন উদার ও ধর্মনিরপেক্ষ দল এই ভোট বর্জন করেছে। এই নির্বাচনে সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন বামপন্থী অভিজ্ঞ রাজনীতিবিদ হামদীন সাবাহি। এর আগে তিনি নির্বাচনী প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন। তবে তার সমর্থকরা তাকে নির্বাচন বর্জনের কথা বললেও তা নাকচ করে দেন তিনি। এদিকে কমসংখ্যক ভোট পড়ায় ক্ষমতায় যাওয়ার আগেই সিসি সরকারকে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। গত বছরের জুলাইয়ে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সিসি। সূত্র : বিবিসি, আলজাজিরা। [b]ঢাকা, ২৯ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
আন্তর্জাতিক
ভোটকেন্দ্র জনশূন্য, প্রেসিডেন্ট হওয়ার পথে সিসি
মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন দেশটির সাবেক সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল-সিসি। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সিসি ৯০ শতাংশ ভোট পেয়েছেন। তবে এই নির্বাচনে ৪৫ শতাংশের কম ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে ধারণা করা হচ্ছে





