মিয়ানমারের সেনাবাহিনীত দফায় দফায় শিশুসেনা মুক্ত করা হচ্ছে। এ নিয়ে মোট ৭৪৪ শিশুসেনা মুক্ত করলো মিয়ানমার। মিয়ানমারের সেনাবাহিনীতে শিশু সেনা নিয়োগ বন্ধের জোরালো ক্যাম্পেইনের প্রেক্ষাপটে আবারও নতুন ধাপে দেশটির সেনাবাহিনী শিশু সেনাদের মুক্ত করলো। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ইয়াঙ্গুনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সেনা সদস্যদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনীতে ১৮ বছরের কমবয়সী শিশুদের নিয়োগ বন্ধের দাবিতে অনেকদিন ধরেই প্রচারণা চালাচ্ছে বিভিন্ন সংগঠন। ২০১২ সালে জাতিসংঘে শিশু সেনা বন্ধে উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেন মিয়ানমারের জেনারেল । তারপর থেকেই দফায় দফায় শিশু সেনাদের সেনাবাহিনীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে।
যদিও অনেকে মনে করেন, সেনাবাহিনী সেনা নিয়োগ পুরোপুরি বন্ধ করেনি। এখনও হাজার হাজার শিশু সেনা মিয়ানমারের সেনাবাহিনীতে কাজ করছেন।
এআই





