সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বৃহস্পতিবার আফ্রিকান ইউনিয়নের (এইউ) প্রধান সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলিতে নয়জন নিহত হয়েছেন।
সোমালিয়ায় এইউ মিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলায় তিন এইউ সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত পাঁচ হামলাকারী নিহত ও তিনজনকে বন্দী করা হয়েছে।
সোমালিয়ার সশস্ত্র সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। ক্রিসমাস ডে'র পার্টিকে লক্ষ্য করে জাতিসংঘের কার্যালয় ও বিভিন্ন এলাকায় অবস্থিত দূতাবাসে এ হামলা চালানো হয়।
সোমলিয়ায় আফ্রিকান মিশনের মুখপাত্র কর্নেল আলী এডেন হামেদ বলেন, মোগাদিসুর কাছে অবস্থিত আফ্রিকান ইউনিয়নের ঘাঁটিতে অন্তত ৮ জন প্রবেশ করে। আমাদের সেনারা তিনজনকে গুলি করে হত্যা করেছে। দুজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। বাকি তিনজনকে বন্দী করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা।
কেএইচ





