ধর্মীয় সংহিসতা সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ মানুষকে ছুরি-চাপাতি দিয়ে আহত করা হচ্ছে৷ গুলি করে মেরে ফেলা হচ্ছে৷ এই পরিস্থিতিতে এক যাজক সাহস দেখিয়ে এগিয়ে এসেছেন৷ রক্ষা করছেন নির্যাতিত মুসলিমদের৷
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শহর বোয়ালির এক শিবিরে আশ্রয় নিয়েছেন ৭০০ ব্যক্তি৷ তারা সবাই মুসলমান৷ অত্যাচার নির্যাতনের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই সব মানুষ ক্যাথলিক গির্জা-চত্বরে নির্মিত সাময়িক এক আশ্রয়স্থলে মাথা গুঁজেছেন৷
গির্জার ভবনে তারা বাস করেন ও ঘুমান৷ শুধু রান্নাবান্না করা হয় বাইরে৷ গির্জার যাজক সাভিয়ে-আর্নো ফাগবা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এইসব অসহায় মানুষের দিকে৷
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এটি ‘এথনিক ক্লিনসিং বা ‘জাতিগত শোধন'৷
জাতিসংঘ কয়েক মাস ধরেই দেশটিতে গণহত্যার ব্যাপারে সতর্ক করে আসছে৷ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বছর খানেক আগে মুসলিম সেলেকা বিদ্রোহীরা স্বৈরতন্ত্রের অভিযোগ এনে প্রেসিডেন্ট ফ্রঁসোয়া বোসিসেকে ক্ষমতাচ্যুত করে৷ এই পরিপ্রেক্ষিতে প্রাক্তন প্রেসিডেন্টের অনুগত খ্রিষ্টান সম্প্রদায়ও ‘অ্যান্টি-বালাকা' নামে বিদ্রোহী গ্রুপ তৈরি করে৷ দেশটির উত্তরাঞ্চলে মুসলিম সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত হয় তারা৷ সাধারণ মুসলমানরাও সহিসংতার শিকার হয়৷ ঘরবাড়ি ত্যাগ করে পালাতে থাকে তারা৷ এদের এক অংশ খ্রিষ্টানদের এক গির্জায় আশ্রয় পেয়েছে৷ এই প্রসঙ্গে যাজক সাভিয়ে-আর্নো ফাগবা বলেন, ‘‘প্রয়োজনের তুলনায় আমি সামান্যই করতে পারি৷ আমার জায়গায় অন্য কেউ থাকলেও এই কাজটি করতেন৷''
কিন্তু খুব কম মানুষই এক্ষেত্রে এগিয়ে আসছে৷ যদিও নিরীহ মুসলিমদের রক্ষা করতে এই ধরনের আরো সাহসী পদক্ষেপের প্রয়োজন৷
যাজক ফাগবা ও তার এক সহকর্মী শহরে গিয়ে দেখতে পান রাস্তার ধারে ভীতসন্ত্রস্ত মুসলিমদের৷ শেষ মুহূর্তে পালাবার আশা করেন অনেকে৷ তিনি এইসব মানুষকে আশ্বাস দিয়ে তাকে অনুসরণ করতে বলেন৷
এরপর তারা দ্বারে দ্বারে আতঙ্কিত মুসলমান জনগোষ্ঠীকে খুঁজতে চেষ্টা করেন৷ অনেকে ভয়ে জঙ্গলে পালিয়ে গিয়েছেন৷ ‘‘সেখানে গিয়েও কয়েক জনকে আমরা ফিরিয়ে আনি৷ খ্রিষ্টান সম্প্রদায়ের কয়েকজন তৎপর তরুণ সাহায্যের জন্য এগিয়ে আসেন৷ ইতোমধ্যে খ্রিষ্টান সম্প্রদায়েরও কেউ কেউ আমাদের গির্জায় আশ্রয় নিয়েছেন, যারা বিতাড়িত মুসলিমদের পানি ও খাদ্য দিয়ে সাহায্যের চেষ্টা করেছেন", জানান ফাগবা৷
তাকেও এখন ভয় দেখানো হচ্ছে৷ একবার তো জীবন নিয়ে কোনরকমে ফিরেছেন তিনি৷ এক রোববার গির্জা কমিউনিটির এক অসুস্থ সদস্যকে দেখতে যাওয়ার সময় ঘটে ঘটনাটি৷ গির্জা চত্বর পার হয়ে রাস্তায় আসা মাত্রই খ্রিস্টান মিলিশিয়ারা ঘিরে ধরে তার গাড়িটিকে৷
কোনোরকমে গাড়ি থেকে নেমে ফাগবা জিজ্ঞেস করেন৷ ‘‘ঠিক আছে আমাকে নিয়ে যা ইচ্ছা করতে পার৷ আমার মৃত্যুর ভয় নেই।" সেই মুহূর্তে তাদের এক নেতা হাজির হয় ও গ্রুপটিকে ছত্রভঙ্গ করে দেয়৷
জীবন রক্ষা পাওয়ায় সাহায্য চালিয়ে যান সাভিয়ে-আর্নো ফাগবা৷ খ্রিস্টান মিলিশিয়ারা গির্জা-চত্বরে দু'জন মুসলমানকে আহত করার পর আশ্রিতরা আর কারো ওপর আস্থা রাখতে পারছেন না। শুধুমাত্র মানবদরদী সাভিয়ে-আর্নো ফাগবার ওপর কিছুটা ভরসা করতে পারেন এই অসহায় মানুষগুলি৷ তাও পালাবার চিন্তাটা মাথায় থাকে তাদের৷ যত শিগগির সম্ভব দেশ ছাড়তে চান তারা। সূত্র: ডয়চে ভেলে
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
শত শত মুসলিমকে রক্ষায় খ্রিস্টান যাজক
ধর্মীয় সংহিসতা সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ মানুষকে ছুরি-চাপাতি দিয়ে আহত করা হচ্ছে৷ গুলি করে মেরে ফেলা হচ্ছে৷ এই পরিস্থিতিতে এক যাজক সাহস দেখিয়ে এগিয়ে এসেছেন৷ রক্ষা করছেন নির্যাতিত মুসলিমদের৷
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার প্রচেষ্টা ঠেকাতে মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন এগিয়ে নিতে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
মসজিদ ভাঙার নোটিশ এবার দিল্লিতে উচ্ছেদ করা হচ্ছে ৭০০ মুসলিম পরিবারকে
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রেস কোর্স মসজিদ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৭০০টি পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় সবাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। এ নিয়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প
ফ্রান্সে ছড়িয়ে পড়া সহিংসতা ও রাজপথের উত্তপ্ত পরিস্থিতির জন্য পুনরায় অভিবাসন নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পরিস্থিতি এড়াতে ইউরোপ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তাদের দেশের সীমান্ত কঠোরভাবে বন্ধ করার জোর তাগিদ দিয়েছেন তিনি।
সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের প্রতিবেদন উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা-গ্রেপ্তার বেড়েছে
২০২৭ সালে ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজ্যটিতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষমূলক বক্তব্য, নির্বিচারে গ্রেপ্তার এবং বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ‘সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’ প্রকাশিত ‘ইলেকশন ওয়াচ উত্তর প্রদেশ ২০২৭’ শীর্ষক প্রতিবেদনের প্রথম সংস্করণে এ চিত্র উঠে এসেছে।
















