পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি আস্তানায় যুদ্ধ বিমানের সাহায্যে হামলা চালিয়ে অন্তত ১৮ জনকে হত্যা করা হয়েছে।
সরকারি সূত্র এখবর জানায়।
জঙ্গি হামলার জবাবে সর্বশেষ এ হামলা চালানো হলো। মান্তি উপজাতীয় খাইবার জেলার তিরাহ উপত্যকার জঙ্গি আস্তানায় এ হামলা চালানো হয়েছে। এটি ২০ ফেব্র“য়ারির পর থেকে জঙ্গি আস্তানায় পাকিস্তান বিমান বাহিনীর তৃতীয় হামলা। জঙ্গি হামলায় শান্তি আলোচনা ভেস্তে যায়।গত সপ্তাহে তালেবান ২৩ পাকিস্তানি সৈন্যকে হত্যার পর এ বিমান হামলা চালানো হলো। তালেবানের সৈন্য হত্যার ঘটনা গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সূচিত সংলাপের ফল নিয়ে সংশয় সৃষ্টি করে।
ইসলামাবাদে একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘রোববার ভোরে খাইবার জেলার তিরাহ উপত্যকায় সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি বোমা তৈরির কারখানা এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হয়েছে।
খাইবারে অবস্থানরত অপর একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপি’কে বলেন, অন্তত ১৮জন জঙ্গি নিহত হয়েছে। দু’টি জঙ্গি আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনে কর্মকর্তারা এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করে বলেন, এটি সামরিক বাহিনীর ব্যাপার।
এ ছাড়া শনিবার হাংগু জেলার বল উপত্যকায় হেলিকপ্টারের সাহায্যে হামলা চালিয়ে অন্তত ৯ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।
এর দু’দিন আগে নিরাপত্তা কর্মকর্তারা বলেন, তারা উত্তর-পশ্চিমাঞ্চরে বিমান হামলা চালিয়ে ১৬ উজবেকসহ ৩০ জনের বেশি জঙ্গিকে হত্যা করেছেন।[b]
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানে জঙ্গি আস্তানায় বিমান হামলা : নিহত অন্তত ১৮
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি আস্তানায় যুদ্ধ বিমানের সাহায্যে হামলা চালিয়ে অন্তত ১৮ জনকে হত্যা করা হয়েছে। সরকারি সূত্র এখবর জানায়।





