তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের সময় সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে না পারলেও সেনাবাহিনী প্রধান হালুসি আকার এবং গোয়েন্দা বাহিনী প্রধান হাকান ফিদান তাদের দায়িত্বে বহাল থাকছেন।
গত শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছিলেন গোয়েন্দা প্রধান ফিদান অভ্যুত্থানচেষ্টা ভুণ্ডুলে যথাযথভাবে কাজ করেননি।
পদত্যাগ করবেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে ফিদান প্রেসিডেন্টকে জানিয়েছিলেন, প্রয়োজনীয় সব কিছু তিনি করতে প্রস্তুত।
তবে ফিদানের সাথে বৈঠকের পর এরদোগান বলেছেন, তিনি হাকান ফিদান এবং চিফ অব স্টাফ হালুসি আকারকে পদত্যাগ করতে বলবেন না। তারা তাদের দায়িত্বে বহাল থাকবেন।
এরদোগান বলেন, ফিদান ও আকার তাকে বলেছেন, তারা থাকবেন না পদত্যাগ করবেন, সেটা প্রেসিডেন্টের সিদ্ধা্ন্তের ব্যাপার।
এরদোগান বলেন, মাঝপথে ঘোড়া বদলানো ঠিক নয়। তিনি এর মাধ্যমে অভ্যুত্থানচেষ্টার পর পুনর্গঠন কাজ শেষ করার ওপর জোর দেন বলে খবরে বলা হয়।
অভ্যুত্থানচেষ্টার সময় বিদ্রোহীরা জেনারেল আকারকে আটক করেছিল। পরে তাকে মুক্ত করা হয়। আর ওই সময় এরদোগান চেষ্টা করেও ফিদানের সাথে যোগাযোগ করতে পারেননি।সূত্র : ডেইলি সাবাহ
এফএফ





