সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধরত 'ফ্রি সিরিয়ান আর্মি' বা এফএসএ-কে আনুষ্ঠানিকভাবে সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ শুরুর ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসোগলু।
আগামী মার্চের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে পারে। আমেরিকার সঙ্গে করা এক চুক্তির আওতায় এই কার্যক্রম শুরু করবে বলে তিনি জানিয়েছেন।
গতকাল (শুক্রবার) তিনি আরো বলেছেন, “আমেরিকার সঙ্গে মিলে সিরিয়ার সরকার-বিরোধী গোষ্ঠীকে সামরিক সহায়তা দিতে আমরা একটি নির্দিষ্ট কাঠামোতে পৌঁছতে পেরেছি।”
এফএসএ নামের 'ফ্রি সিরিয়ান আর্মি'-র দুই হাজার সন্ত্রাসীকে তুরস্কের মধ্যাঞ্চল শহর কিরসেহিরে সামরিক প্রশিক্ষণ দেয়ার বিষয়ে গত অক্টোবরে আমেরিকার সঙ্গে এক চুক্তিতে পৌঁছেছে তুরস্ক।
তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ায় ক্ষমতাসীন আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত আরো তিন হাজার সদস্যকে অন্যান্য দেশেও সামরিক প্রশিক্ষণ দেবে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল'র সঙ্গে যোগ দিতে বিদেশীদের সুযোগ দেয়ায় তুরস্কের কড়া সমালোচনা করে আসছে আন্তর্জাতিক সমাজ। সূত্র: রেডিও তেহরান
ইআর





